ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দেবীদ্বারে বাজার তদারকি, ৮ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নিউমার্কেট কাঁচাবাজার ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কাঁচাবাজারের ব্যবসায়ী কালী প্রসাদ সাহাকে তিন হাজার টাকা, মামুনকে দুই হাজার টাকা, মো. ইকবাল হোসেনকে দুই হাজার টাকা, জালালকে দুই হাজার টাকা এবং চান্দিনা রোডের মুরগি ব্যবসায়ী মামুনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় চান্দিনা রোডের বি-বাড়িয়া স্পেশাল লাইভ বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা এবং সজিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘মা-বাবার দোয়া’ হোটেলের মালিক আবুল বাশারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ‘উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় বাজারে সবজি ও মাছের ঊর্ধ্বমুখী দাম নিয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দেবীদ্বারে বাজার তদারকি, ৮ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার দেবীদ্বারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার নিউমার্কেট কাঁচাবাজার ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন।

উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কাঁচাবাজারের ব্যবসায়ী কালী প্রসাদ সাহাকে তিন হাজার টাকা, মামুনকে দুই হাজার টাকা, মো. ইকবাল হোসেনকে দুই হাজার টাকা, জালালকে দুই হাজার টাকা এবং চান্দিনা রোডের মুরগি ব্যবসায়ী মামুনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় চান্দিনা রোডের বি-বাড়িয়া স্পেশাল লাইভ বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে পাঁচ হাজার টাকা এবং সজিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘মা-বাবার দোয়া’ হোটেলের মালিক আবুল বাশারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ‘উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় বাজারে সবজি ও মাছের ঊর্ধ্বমুখী দাম নিয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত