কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট। একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ইউট্যাব, কুবি শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক ও নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, ইউট্যাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে ইউট্যাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো: শাহাদাৎ হোসেন বলেন, “আমাদের সম্মানিত সহকর্মী ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছরের অপ্রতিম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর দরবারে অপ্রতিমের মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ীসহ পুরো কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
উল্লেখ্য,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল তিনটার দিকে অপ্রতিম কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে গত শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
.png)
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন