নোয়াখালীতে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও শিক্ষার্থী সংবর্ধনা
নোয়াখালী
জেলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও ওয়েলফেয়ার সংগঠন
নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।নোয়াখালী
জেলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও ওয়েলফেয়ার সংগঠন
নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৭ মার্চ-২০২৬)
সকালে জেলা শহরের নিকটস্থ
নোয়া কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে
অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে
প্রায় ১০০০ শিক্ষার্থী এবং
অভিভাবক উপস্থিত ছিল। উক্ত অনুষ্ঠানে
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো:
বোরহান উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্যাহ আল মাহবুব (এম.এস.সি) এবং
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম
মিলন।অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার
নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। এসময়,
নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা,
ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান
করা হয়। উল্লেখ্য, এবছর
ফাউন্ডেশন ১১৮ জনকে ট্যালেন্টপুল
এবং ২৮২ জনকে সাধারণ
বৃত্তি প্রদান করেছে। এছাড়াও, প্রায় ৩ লক্ষ ৭০
হাজার টাকা নগদ অর্থ
প্রদান করা হয় বৃত্তি
প্রাপ্ত শিক্ষার্থীদের।
এনএম/ধ্রুবকন্ঠ