প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে ১০ মার্চ ২০২৬, সকাল ১০টায়। আবেদন জমার শেষ সময় ১০ এপ্রিল ২০২৬, বিকাল পাঁচটা পর্যন্ত।পদের নাম ও বিবরণ১. কম্পিউটার প্রোগ্রামারপদসংখ্যা : ১বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।২. সহকারী পরিচালকপদসংখ্যা : ১৭বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।৩. হিসাবরক্ষণ কর্মকর্তাপদসংখ্যা : ২বেতন স্কেল : ২২,০০০–৫৩,০৬০ টাকা।৪. উপসহকারী প্রকৌশলীপদসংখ্যা : ৪বেতন স্কেল : ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।বয়সসীমাপ্রার্থীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।আবেদনের প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের অনলাইনে http://beza.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পরীক্ষার ফিবিভিন্ন পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং বিশেষ ক্ষেত্রে (অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।এখানে বিস্তারিত দেখুন এনএম/ধ্রুবকন্ঠ