ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমকে একটি শেয়াল কামড়াচ্ছিল’– প্রত্যক্ষদর্শী

কুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকেই অপ্রতিমকে খুঁজছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির কাছে জঙ্গলের মধ্যে একটি শিশু পড়ে থাকার খবর পাই। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, অপ্রতিম পড়ে আছে এবং তাকে একটি শেয়াল কামড়াচ্ছিল।’

এ ঘটনায় তুহিন নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রতিমের সঙ্গে দেখা গেছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমকে একটি শেয়াল কামড়াচ্ছিল’– প্রত্যক্ষদর্শী

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকেই অপ্রতিমকে খুঁজছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির কাছে জঙ্গলের মধ্যে একটি শিশু পড়ে থাকার খবর পাই। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, অপ্রতিম পড়ে আছে এবং তাকে একটি শেয়াল কামড়াচ্ছিল।’

এ ঘটনায় তুহিন নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রতিমের সঙ্গে দেখা গেছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত