ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ছাত্রদলের নবীনবরণের ছবি অফিশিয়াল পেজে প্রচারের দায়ে জবির জনসংযোগ কর্মকর্তা শোকজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত ফেসবুক পেজে প্রকাশের ঘটনায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত নোটিশে তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, উপাচার্যের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয় আবহের বিভিন্ন খবরের তথ্য-উপাত্ত প্রচারিতভাবে ‘Jagannath University’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশের অভিযোগ উঠেছে। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর একটি ছাত্রসংগঠনের নবীনবরণ অনুষ্ঠানের নিউজ প্রকাশের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক হিসেবে ওই পেজ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে তার এ ধরনের কার্যক্রম ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অফিস শৃঙ্খলা পরিপন্থী, অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে কেন তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্ল্যেখ্য ১৬ সেপ্টেম্বর জবি শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত ফেসবুক পেজে প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক  আলোচনা-সমালোচনার জন্ম।দেয়। সমালোচনারমুখে পরবর্তীতে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদলের নবীনবরণের ছবি অফিশিয়াল পেজে প্রচারের দায়ে জবির জনসংযোগ কর্মকর্তা শোকজ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত ফেসবুক পেজে প্রকাশের ঘটনায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত নোটিশে তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, উপাচার্যের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয় আবহের বিভিন্ন খবরের তথ্য-উপাত্ত প্রচারিতভাবে ‘Jagannath University’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশের অভিযোগ উঠেছে। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর একটি ছাত্রসংগঠনের নবীনবরণ অনুষ্ঠানের নিউজ প্রকাশের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক হিসেবে ওই পেজ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে তার এ ধরনের কার্যক্রম ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অফিস শৃঙ্খলা পরিপন্থী, অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে কেন তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্ল্যেখ্য ১৬ সেপ্টেম্বর জবি শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত ফেসবুক পেজে প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক  আলোচনা-সমালোচনার জন্ম।দেয়। সমালোচনারমুখে পরবর্তীতে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত