ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, মিলবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন বিদ্যুৎ উপকেন্দ্র চালুর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপকেন্দ্রটির উদ্বোধন করেন।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উদ্যোগে নির্মিত উপকেন্দ্রটির ক্ষমতা ৩৩০০০/১১০০০ ভোল্ট এবং ১০/১৪ এমভিএ। এটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “এ উপকেন্দ্র চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলো এবং এর মাধ্যমে নোবিপ্রবিতে বিদ্যুৎ সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “একমাত্র জাতীয় গ্রিডের সমস্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত এই উপকেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।”

উপাচার্য বলেন, সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো. জামাল হোসেন এবং একই দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ: মোহাম্মদ শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ডিজিএম, পবিস সোনাপুর, নোয়াখালীর ডিজিএমসহ নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, মিলবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন বিদ্যুৎ উপকেন্দ্র চালুর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপকেন্দ্রটির উদ্বোধন করেন।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উদ্যোগে নির্মিত উপকেন্দ্রটির ক্ষমতা ৩৩০০০/১১০০০ ভোল্ট এবং ১০/১৪ এমভিএ। এটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “এ উপকেন্দ্র চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলো এবং এর মাধ্যমে নোবিপ্রবিতে বিদ্যুৎ সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “একমাত্র জাতীয় গ্রিডের সমস্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত এই উপকেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।”

উপাচার্য বলেন, সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো. জামাল হোসেন এবং একই দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ: মোহাম্মদ শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ডিজিএম, পবিস সোনাপুর, নোয়াখালীর ডিজিএমসহ নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত