ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অবশেষে বাস সার্ভিস পেলেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা

ছবি: মো: আকরাম উদ্দীন

ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে প্রথমবারের মতো ২টি দ্বিতলা বিশিষ্ট নিজস্ব বাস সার্ভিস চালু করা হয়েছে। বাস দুইটি উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান।

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর-২০২৬ খ্রিঃ) দুপুরে মাইজদী পিটিআই স্কুল প্রাঙ্গনে উক্ত বাস দু'টি উদ্বোধন করা হয়। এসময় নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ র‍্যালী সহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান বলেন, "আমি নিজেও নোয়াখালী সরকারি কলেজের ছাত্র ছিলাম। একটা সময় কলেজের ছাত্র রাজনীতির উন্নয়নে অনেক চেষ্টা করেছি। বর্তমান ছাত্র নেতৃত্ব যাতে করে সেটা রক্ষা করে। তিনি আরো বলেন, কলেজের দুইজন শিক্ষার্থীর সড়কে নির্মম মৃত্যু এবং শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে আজকের এই বাস উদ্বোধন বাস্তবতা লাভ করেছে। আমি নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করছি এবং বাসের দাবিতে কাজ করা শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। এসময় কলেজ রোড প্রশস্তকরণ, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ প্রদান ও কলেজের জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের আশ্বাস দেন সংসদ সদস্য।"

এদিকে কলেজের অধ্যক্ষ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ০৯ নভেম্বর থেকে নিয়মিত চলবে নোয়াখালী সরকারি কলেজের বাস সার্ভিস, নির্ধারিত হলো রুট ও সময়সূচি। আগামী ৯ নভেম্বর থেকে নির্ধারিত সূচি অনুযায়ী বাসগুলো চলাচল করবে।১. দুর্বার- সোনাইমুড়ী টু বিসমিল্লাহ টাওয়ার, মাইজদী বাজার। সকাল ৮:০০টা।২. দূরন্ত- কবিরহাট টু বিসমিল্লাহ টাওয়ার, মাইজদী বাজার, সকাল ৮:০০টা। ৩. দুর্বার- বিসমিল্লাহ টাওয়ার, মাইজদী বাজার টু সোনাইমুড়ী, বেলা ২:০০টা। ৪. দূরন্ত- বিসমিল্লাহ টাওয়ার, মাইজদী বাজার টু কবিরহাট, বেলা ২:০০টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসে যাতায়াতের সময় শিক্ষার্থীদের কলেজের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া কলেজের ছুটির দিনগুলোতে পরিবহন সেবা বন্ধ থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বাস নোয়াখালী কলেজ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

অবশেষে বাস সার্ভিস পেলেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত