ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবির বাংলা বিভাগের শিক্ষার্থী

রাজধানীর বাসাবো এলাকায় রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলায় ওই শিক্ষার্থীর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। ভুক্তভোগীর অভিযোগ, ৬ থেকে ৭ জন মিলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন।

আহত শিক্ষার্থীর নাম হারুন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হারুন জানান, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে টিউশনি করাতে যাওয়ার সময় রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় রাস্তার ওপর কয়েকজনকে জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখেন। চলাচলের অসুবিধা হওয়ায় তাঁদের রাস্তা থেকে সরে দাঁড়াতে বললে তাঁরা তাঁকে বকাবকি করে সেখান থেকে সরে যান।

পরে কিছুদূর যাওয়ার পর পেছন থেকে তাঁকে ডেকে একজন জানতে চান, ‘রাস্তা কি তোর বাপের নাকি যে সরতে বলবি?’ জবাবে হারুন বলেন, ‘এটা তো সরকারি রাস্তা। আমার টিউশনি আছে, আমাকে যেতে হবে।’

এরপরই উপস্থিত একজন তাঁর মুখে ঘুষি মারেন। এর প্রতিবাদ জানালে কয়েকজন মিলে তাঁকে ঘিরে ধরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তাঁর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে প্রক্টর জানান, প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবির বাংলা বিভাগের শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বাসাবো এলাকায় রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলায় ওই শিক্ষার্থীর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। ভুক্তভোগীর অভিযোগ, ৬ থেকে ৭ জন মিলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন।

আহত শিক্ষার্থীর নাম হারুন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হারুন জানান, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে টিউশনি করাতে যাওয়ার সময় রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় রাস্তার ওপর কয়েকজনকে জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখেন। চলাচলের অসুবিধা হওয়ায় তাঁদের রাস্তা থেকে সরে দাঁড়াতে বললে তাঁরা তাঁকে বকাবকি করে সেখান থেকে সরে যান।

পরে কিছুদূর যাওয়ার পর পেছন থেকে তাঁকে ডেকে একজন জানতে চান, ‘রাস্তা কি তোর বাপের নাকি যে সরতে বলবি?’ জবাবে হারুন বলেন, ‘এটা তো সরকারি রাস্তা। আমার টিউশনি আছে, আমাকে যেতে হবে।’

এরপরই উপস্থিত একজন তাঁর মুখে ঘুষি মারেন। এর প্রতিবাদ জানালে কয়েকজন মিলে তাঁকে ঘিরে ধরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তাঁর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে প্রক্টর জানান, প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত