ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ল্যাব না থাকায় কম্পিউটার শেখা হচ্ছে না শিক্ষার্থীদের

ছবি: কামরুজ্জামান (কামরুল)

নীলফামারী  জলঢাকা উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে ল্যাব না থাকায় কম্পিউটার শিখতে পারছেনা শিক্ষার্থীরা ।

পাঠানপাড়া মাধ্যমিক বিদ্যালয়টিতে ৭ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, আই সি টি বই তাদের বাধ্যতামূলক হলেও হাতে কলমে কম্পিউটার শেখার জন্য নেই কোনো ল্যাব।

নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমরা কম্পিউটার শেখা থেকে বঞ্চিত হচ্ছি। বিদ্যালয়ের আর এক শিক্ষার্থী বলেন, শহরের স্কুলে কম্পিউটার ল্যাব আছে । কিন্তু শহর অনেক দূরে থাকায় আমরা সেসব স্কুলে পড়তে পারি না ।

বিদ্যালয়ের আইসিটি শিক্ষক বলেন, কম্পিউটার ল্যাব না থাকায় ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে না বই থেকে শিখলেও হাতে কলমে শিক্ষা না থাকায় অনেক কিছুই তারা বুঝতে পারেন না ।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়টি ১৯৬২ সালে স্থাপিত হয়। এবং অনেক পুরনো স্কুল। আমি ২০০২  সালে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়া সময় স্কুল টি  জরাজীর্ণ অবস্থায় ছিল। পর্যায়ক্রমে বিভিন্ন  এনজিও স্থানীয় জনপ্রতিনিধি,  বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ,ও সরকারি সহযোগিতার  মাধ্যমে বিদ্যালয়টি একটি মডেল প্রতিষ্ঠান হিসাবে দাড় করার চেষ্টা করছি। আমার বিদ্যালয়ে প্রতি বছর এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা  পাশ করে সুনাম অর্জন করে আসছে।

অত্র বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে। বিসিএস ক্যাডারসহ সরকারি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে। এবার সহকারী জজ হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক শিক্ষার্থী মোস্তাক আহমেদ  শান্তুু।

প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের আরও কিছু অবকাঠামো গত সমস্যা রয়েছে। বাউন্ডারি ওয়াল নেই, সাইকেল গ্যারেজ নেই, হলরুম সংস্কার প্রয়োজন তিনি জানান ,উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন সহযোগিতা করলে বিদ্যালয়টি আরও  উন্নত করার চেষ্টা করবো।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিক্ষার্থী ল্যাব কম্পিউটার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ল্যাব না থাকায় কম্পিউটার শেখা হচ্ছে না শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারী  জলঢাকা উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে ল্যাব না থাকায় কম্পিউটার শিখতে পারছেনা শিক্ষার্থীরা ।

পাঠানপাড়া মাধ্যমিক বিদ্যালয়টিতে ৭ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, আই সি টি বই তাদের বাধ্যতামূলক হলেও হাতে কলমে কম্পিউটার শেখার জন্য নেই কোনো ল্যাব।

নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমরা কম্পিউটার শেখা থেকে বঞ্চিত হচ্ছি। বিদ্যালয়ের আর এক শিক্ষার্থী বলেন, শহরের স্কুলে কম্পিউটার ল্যাব আছে । কিন্তু শহর অনেক দূরে থাকায় আমরা সেসব স্কুলে পড়তে পারি না ।

বিদ্যালয়ের আইসিটি শিক্ষক বলেন, কম্পিউটার ল্যাব না থাকায় ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে না বই থেকে শিখলেও হাতে কলমে শিক্ষা না থাকায় অনেক কিছুই তারা বুঝতে পারেন না ।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়টি ১৯৬২ সালে স্থাপিত হয়। এবং অনেক পুরনো স্কুল। আমি ২০০২  সালে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়া সময় স্কুল টি  জরাজীর্ণ অবস্থায় ছিল। পর্যায়ক্রমে বিভিন্ন  এনজিও স্থানীয় জনপ্রতিনিধি,  বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ,ও সরকারি সহযোগিতার  মাধ্যমে বিদ্যালয়টি একটি মডেল প্রতিষ্ঠান হিসাবে দাড় করার চেষ্টা করছি। আমার বিদ্যালয়ে প্রতি বছর এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা  পাশ করে সুনাম অর্জন করে আসছে।

অত্র বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে। বিসিএস ক্যাডারসহ সরকারি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে। এবার সহকারী জজ হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক শিক্ষার্থী মোস্তাক আহমেদ  শান্তুু।

প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ের আরও কিছু অবকাঠামো গত সমস্যা রয়েছে। বাউন্ডারি ওয়াল নেই, সাইকেল গ্যারেজ নেই, হলরুম সংস্কার প্রয়োজন তিনি জানান ,উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন সহযোগিতা করলে বিদ্যালয়টি আরও  উন্নত করার চেষ্টা করবো।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত