ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন বাগেরহাট জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে  কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ,   জেলা ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং তাঁর আগমনকে কেন্দ্র করে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিলটি মাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত আনন্দের ও প্রত্যাশার বিষয়। দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নানা ধরনের উন্নয়নবঞ্চনা, নদীভাঙন, জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে এসব সমস্যা সমাধানে নতুন আশার সঞ্চার হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

তাঁরা আরও বলেন, বাগেরহাটের ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ স্থানগুলোকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের বিকাশ, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

আনন্দ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ, সহসাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, সহসাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সালেহ আহাম্মদ বাপ্পি, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক শেখ নিয়ামুল কবির রাহুলসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তাঁর এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত