ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি: এমপি হানজালা

ছবি: সংগৃহীত

তীব্র গ্যাস সংকট, কয়লা খালাসে বিলম্ব ও ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত রোববার ও সোমবার দেশে সর্বোচ্চ ৩ হাজার ৬৭১ থেকে ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং রেকর্ড করা হয়েছে।

এর প্রভাব পড়েছে মাদারীপুরের শিবচরেও। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে শিবচরবাসীর উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, ‘আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’

উল্লেখ্য, জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে দেশের প্রায় ৪১টি বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ বা আংশিক বন্ধ রয়েছে। ফলে ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৪৮ মিনিটে ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমপি হানজালা বলেন, ‘সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমার প্রিয় শিবচরবাসীও একই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’

পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমাদের টিম যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির খোঁজখবর নিচ্ছে। এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন জায়গাতেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে।’

সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘সরকারও এই ঘাটতি পূরণ করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

শিবচরবাসীর ভোগান্তির কথা তুলে ধরে হানজালা বলেন, ‘মানুষের কষ্ট আমাদেরও কষ্ট দেয়। ঘরে শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ বিদ্যুৎ না থাকলে সবার জীবনই কঠিন হয়ে পড়ে। আমরা চাই দ্রুত এই সংকটের সমাধান হোক এবং মানুষ স্বস্তি ফিরে পাক।’

আশা প্রকাশ করে মাদারীপুর-১ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘ইনশাআল্লাহ, সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিবচরবাসীর পাশে আছি, পাশে থাকব।’

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিদ্যুৎহীন এমপি হানজালা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি: এমপি হানজালা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত