নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার অন্যরা হলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।
ওসি জানান, মঙ্গলবার রাতে বাবুল সরকার নামে এক ব্যক্তির করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আসামিরা।
এজাহারে আরও অভিযোগ করা হয়, বাদী ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে
উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা জরুরি বিভাগে অবস্থানের
পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় রাত ১১টা ১০ মিনিটের দিকে শান্তা ফারজানাসহ ছয়জনকে হাসপাতাল
থেকে থানায় নেওয়া হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : গ্রেপ্তার মোমিন মেহেদী শান্তা ফারজানা
.png)
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন