নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলাসহ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. নিজাম উদ্দিনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। পাশাপাশি হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধেও মামলা না নেওয়ার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি নিয়ে নোয়াখালীতে চলছে আলোচনা-সমালোচনা। গতকাল (০৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য ধারায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর হাতিয়ার রামচরণ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে এবং পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নেয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরে। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের কর্তব্যে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে হাতিয়া উপজেলার ৩ নম্বর সুখচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন ও নাজিম মোল্লাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। পরিবারের দাবি, তাদের ওপর হামলা, নির্যাতনসহ বিভিন্ন ঘটনার সঙ্গে এসব ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে।
এছাড়া হাতিয়া থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণ না করার অভিযোগও তোলেন নিজাম উদ্দিনের পরিবারের সদস্যরা। পুলিশের হেফাজত থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা এবং পরবর্তী সময়ে তার পরিবারের সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঘটনার প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এবিষয়ে জানতে চাইলে সুখচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এগুলো ছড়াচ্ছেন।
অপর এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, হত্যা-মামলা সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নিজাম উদ্দিনকে পুলিশ এরেস্ট করলে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তাদের আত্নীয় স্বজন তাকে ছিনিয়ে নেয়। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘর তল্লাশি করে। কিন্তু ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা সাজানো সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
.png)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন