নোয়াখালীতে টেলিভিশন সাব-স্টেশন, টেলিফোন এক্সচেঞ্জ ও গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) পুনঃজরিপ কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ নাজিমুল হক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি নোয়াখালী জেলার সংশ্লিষ্ট টেলিভিশন সাব-স্টেশন, টেলিফোন এক্সচেঞ্জ এবং কেপিআইসমূহের পুনঃজরিপ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত অবস্থা ও বিদ্যমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে কেপিআই পুনঃজরিপ কার্যক্রমের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে অবহিত হন।
এ সময় তিনি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন বইয়েও তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা লিপিবদ্ধ করেন।
পরিদর্শনকালে নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন, বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী ও উপকেন্দ্র প্রধান জনাব বিলাস কুমার সরকার, বিটিসিএল নোয়াখালীর টেলিকম বিভাগের উপ-মহাব্যবস্থাপক জনাব রিয়াজ আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ মিডিয়া সেল, নোয়াখালী সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন