ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জবিতে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপাচার্যের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। সোমবার রাতে ককটেল বিস্ফোরণের খবর শুনে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে ছুটে এসে তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ঘটনার বিবরণ দিয়ে জবি উপাচার্য বলেন, "ক্যাম্পাস থেকে বাদ মাগরিব বের হলাম। যাওয়ার সময় সিকিউরিটি ইনচার্জদের এলার্ট থাকার জন্য বলে দিয়েছিলাম। কারণ বিভিন্ন জায়গায় নাশকতার বিভিন্ন ছক আঁকা হচ্ছে আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।"

সাধারণ শিক্ষার্থীদের প্রশংসা করে উপাচার্য আরও বলেন, "ক্যাম্পাসেই যারা ককটেল বিস্ফোরণ করেছে তাদেরকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ধরেছে। তাদের পরিচয় আমরা উদঘাটন করতে পেরেছি। তারা চাচ্ছে সারাদেশে অরাজকতা তৈরি করতে, তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এটা খুবই নিন্দনীয়।"

সকলের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, "আমি সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ আর সকল সাধারণ শিক্ষার্থীকে উদাত্ত আহ্বান জানাবো, যারা এই ক্যাম্পাসে ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।"

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাস এলাকায় বৃষ্টির সময় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সুযোগে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে রাখা নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে বাসটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে অবস্থান নেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রেজওয়ানকে আটক করেন তারা। নেতাকর্মীদের দাবি, আটকের পর তার কাছে ককটেল পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন প্রমাণ মিলেছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে একই দিন বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ গণমাধ্যমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য আমরা সব সময় সচেষ্ট আছি এবং ভবিষ্যতেও থাকব।"

তিনি আরও বলেন, "বিকেলের দিকে সাধারণত প্রথম গেট ছাড়া অন্য সব গেট বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাসের আশপাশেও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকেন। তবে হঠাৎ বৃষ্টির কারণে তারা হয়তো ভেতরের দিকে অবস্থান করছিলেন। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।"

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জবিতে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপাচার্যের

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত