ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্য র‌্যালি ও আলোচনা সভা

ছবি: অনুপম মারমা

সারা দেশের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালের  থানচি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি থানচি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহনের উপজেলা মাল্টিপারপাশ হল রুমে আলোচনা সভা সভাপতিত্ব করেন বিএনপি সাবেক সভাপতি খামলাই ম্রো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি বান্দরবান জেলার আহবাযক কমিটি সদস্য মংশৈম্রাই মারমা,সাবেক যুগ্ন সম্পাদক ইন্দ্রীয় জয় ত্রিপুরা, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, বিএনপি সদর ইউপি সভাপতি আবু নোমান,তিন্দু ইউপি সভাপতি শৈবাথোয়াই মারমা,রেমাক্রী ইউপি সভাপতি মংএনু মারমা, সম্পাদক উবামং মারমা, যুব দলের সভাপতি মংসিংহাই মারমা,স্বেচ্ছা সেবক দলের সভাপতি জওয়াইপ্রু মারমাসহ অনেকে।

 আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য সুসংহত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ দিনের ঐতিহাসিক ভূমিকা রয়েছে।

বক্তারা আর ও বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় ঐক্যের বিকল্প নেই। দলের আদর্শ ও নীতি-আদর্শকে সামনে রেখে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও কল্যাণকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভাপতি খামলাই ম্রো বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয় ঐক্য ও বহুদলীয় গণতন্ত্রের ভাবনার কথা স্মরণের  দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : থানচি জাতীয় বিপ্লব সংহতি দিবস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত