ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জুয়ার আসরের তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিকের ওপর হামলা, গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

জুয়ার আসর বন্ধে পুলিশের অভিযানের পর তথ্যদাতা সন্দেহে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে ডেকে নিয়ে মারধরের পাশাপাশি গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর দ্বীপচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আব্দুল্লাহ ফারুক হোসেনকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি এবং গ্রীন টিভি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি।

ফারুক হোসেনের অভিযোগ, গিরিশনগর দ্বীপচর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে একটি সংঘবদ্ধ চক্র জুয়ার আসর বসায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসরটি বন্ধ করে দেয়। এরপর পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে চক্রটির সদস্যরা।

অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জন তাকে ডেকে নিয়ে মারধর করেন। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মোল্লাহাট প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জুয়ার আসরের তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিকের ওপর হামলা, গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জুয়ার আসর বন্ধে পুলিশের অভিযানের পর তথ্যদাতা সন্দেহে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে ডেকে নিয়ে মারধরের পাশাপাশি গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর দ্বীপচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আব্দুল্লাহ ফারুক হোসেনকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি এবং গ্রীন টিভি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি।

ফারুক হোসেনের অভিযোগ, গিরিশনগর দ্বীপচর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে একটি সংঘবদ্ধ চক্র জুয়ার আসর বসায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসরটি বন্ধ করে দেয়। এরপর পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহে তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে চক্রটির সদস্যরা।

অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জন তাকে ডেকে নিয়ে মারধর করেন। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মোল্লাহাট প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত