ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিজয় মিছিলে নেতৃত্ব দিলেন আসাদ পারভেজ


প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিজয় মিছিলে নেতৃত্ব দিলেন আসাদ পারভেজ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন ভূরাজনীতির গবেষক, রাষ্ট্রচিন্তক ও লেখক আসাদ পারভেজ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্তি লাভ করেন জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে রাষ্ট্রের প্রয়োজনে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে নেতৃত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজধানীর পল্টন থেকে সংসদ এলাকা পর্যন্ত বিস্তৃত এ মিছিলের একটি অংশের নেতৃত্ব দেন আসাদ পারভেজ।

আসাদ পারভেজ ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভূরাজনীতি নিয়ে গবেষণা, রাষ্ট্রচিন্তা ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, সিপাহি-জনতার ঐক্য এবং জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শকে ধারণ করে আয়োজিত এ বিজয় মিছিলে তাঁর নেতৃত্ব রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিজয় মিছিলে নেতৃত্ব দিলেন আসাদ পারভেজ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন ভূরাজনীতির গবেষক, রাষ্ট্রচিন্তক ও লেখক আসাদ পারভেজ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্তি লাভ করেন জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে রাষ্ট্রের প্রয়োজনে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে নেতৃত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজধানীর পল্টন থেকে সংসদ এলাকা পর্যন্ত বিস্তৃত এ মিছিলের একটি অংশের নেতৃত্ব দেন আসাদ পারভেজ।

আসাদ পারভেজ ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভূরাজনীতি নিয়ে গবেষণা, রাষ্ট্রচিন্তা ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, সিপাহি-জনতার ঐক্য এবং জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শকে ধারণ করে আয়োজিত এ বিজয় মিছিলে তাঁর নেতৃত্ব রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত