রাজধানীর শাহবাগ ও বাড্ডা এলাকা
থেকে অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে মরদেহ দুটি
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে
পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটওভার ব্রিজের পাশে অজ্ঞাত (৩৫) এক পুরুষের মরদেহ পড়ে ছিল। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে- ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। নিয়মিত মাদকসেবন করতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে।
এদিকে বুধবার রাজধানীর বাড্ডার গুদারাঘাট লেকপাড় এলাকা থেকে অজ্ঞাত
(৫০) আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হাফিজুর রহমান
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে বাড্ডার
গুদারাঘাট লেকপাড় এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য
মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তি ভবঘুরে
প্রকৃতির ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন