ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহীদ ভুলু স্টেডিয়াম থেকে শুরু হয়ে মাইজদী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশে জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন-অর রশীদ আজাদ সহ অনেকে।

পরে জেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক অতিক্রম করে জেলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, ইয়াসিন আরাফাত দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা। তাদের মতে, সাংগঠনিক কর্মকাণ্ডে তার ভূমিকা বিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

বিষয় : যুবদল নোয়াখালী প্রতিষ্ঠাবার্ষিকী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহীদ ভুলু স্টেডিয়াম থেকে শুরু হয়ে মাইজদী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশে জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন-অর রশীদ আজাদ সহ অনেকে।

পরে জেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক অতিক্রম করে জেলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, ইয়াসিন আরাফাত দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা। তাদের মতে, সাংগঠনিক কর্মকাণ্ডে তার ভূমিকা বিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত