ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ধূমপান-তামাকজাত নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি

ছবি: সংগৃহীত

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২৬ দ্রুত কার্যকর করতে বিধিমালা প্রণয়ন এবং ই-সিগারেট, নিকোটিন পাউচসহ নতুন নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর অবসর ভবনে সমিতি ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময়সভায় এ দাবি জানানো হয়।

সভায় সমিতির প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও কার্যকর তামাক নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। শিশু-কিশোর ও ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সংশোধিত আইনের দ্রুত বাস্তবায়ন জরুরি।‘

অবসরপ্রাপ্ত সচিব মো. শামসুল আলম খান বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিকোটিন পাউচ, নিকোটিন গ্র্যানুলস ও হিটেড টোব্যাকো প্রোডাক্টসের (এইচটিপি) ওপর কর আরোপের ফলে এসব পণ্যের বাজার সম্প্রসারণের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বাড়তে পারে। তাই সময়োপযোগী নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।‘

সমিতির পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি—৩৫ দশমিক ৩ শতাংশ। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকালমৃত্যু হয়। ২০২৪ সালে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এ খাত থেকে আদায় হওয়া রাজস্বের দ্বিগুণেরও বেশি।‘

তাই সংশোধিত আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি নতুন নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং দ্রুত বিধিমালা প্রণয়ন করে আইনটি বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আইন নিয়ন্ত্রণ ধূমপান তামাকজাত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ধূমপান-তামাকজাত নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২৬ দ্রুত কার্যকর করতে বিধিমালা প্রণয়ন এবং ই-সিগারেট, নিকোটিন পাউচসহ নতুন নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর অবসর ভবনে সমিতি ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময়সভায় এ দাবি জানানো হয়।

সভায় সমিতির প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও কার্যকর তামাক নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। শিশু-কিশোর ও ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সংশোধিত আইনের দ্রুত বাস্তবায়ন জরুরি।‘

অবসরপ্রাপ্ত সচিব মো. শামসুল আলম খান বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিকোটিন পাউচ, নিকোটিন গ্র্যানুলস ও হিটেড টোব্যাকো প্রোডাক্টসের (এইচটিপি) ওপর কর আরোপের ফলে এসব পণ্যের বাজার সম্প্রসারণের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বাড়তে পারে। তাই সময়োপযোগী নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।‘

সমিতির পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি—৩৫ দশমিক ৩ শতাংশ। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকালমৃত্যু হয়। ২০২৪ সালে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এ খাত থেকে আদায় হওয়া রাজস্বের দ্বিগুণেরও বেশি।‘

তাই সংশোধিত আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি নতুন নিকোটিনজাত পণ্যের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং দ্রুত বিধিমালা প্রণয়ন করে আইনটি বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত