ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জামালগঞ্জ সরকারি পোল্ট্রি ফার্ম আধুনিকায়নে প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা: মন্ত্রী আব্দুল বারী

ছবি: রিফাত হোসেন মেশকাত

জয়পুরহাটের জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু এবং স্টেশনের ক্লোজিং ডাউন প্রত্যাহারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জামালগঞ্জ সরকারি পোল্ট্রি ফার্ম আধুনিকায়ন এবং পোল্ট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জ কেচের মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্য ও জনপ্রশাসনমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জামালগঞ্জে সরকারি পোল্ট্রি ফার্ম রয়েছে। এটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে পোল্ট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এ খাতে দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে।

এ পর্যন্ত যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলোর সব বাস্তবায়ন করা সম্ভব হলে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার চেহারা পুরোপুরি বদলে যাবে।

পরে দুপুরে মন্ত্রী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান এবং ছাত্রীদের টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : প্রশিক্ষণ জামালগঞ্জ পোল্ট্রি ফার্ম ইনস্টিটিউট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জামালগঞ্জ সরকারি পোল্ট্রি ফার্ম আধুনিকায়নে প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা: মন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু এবং স্টেশনের ক্লোজিং ডাউন প্রত্যাহারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জামালগঞ্জ সরকারি পোল্ট্রি ফার্ম আধুনিকায়ন এবং পোল্ট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জ কেচের মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে খাদ্য ও জনপ্রশাসনমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জামালগঞ্জে সরকারি পোল্ট্রি ফার্ম রয়েছে। এটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে পোল্ট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এ খাতে দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে।

এ পর্যন্ত যেসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলোর সব বাস্তবায়ন করা সম্ভব হলে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার চেহারা পুরোপুরি বদলে যাবে।

পরে দুপুরে মন্ত্রী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান এবং ছাত্রীদের টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত