ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জলঢাকায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

ছবি: কামরুজ্জামান (কামরুল)

“Be a Handwashing Hero—হাত ধোয়ার নায়ক হন” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জলঢাকার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো: শিপন আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব  কামারুজ্জামান এবং  উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির রতন,  জলঢাকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান। উপজেলা সহকারী প্রকৌশলী আরিফ শাহরিয়ার, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা সহ সভাপতি কামরুজ্জামান (কামরুল)  সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব।

পরে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করে শেখান। এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিশ্ব জলঢাকা দিবস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জলঢাকায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

“Be a Handwashing Hero—হাত ধোয়ার নায়ক হন” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জলঢাকার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো: শিপন আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব  কামারুজ্জামান এবং  উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির রতন,  জলঢাকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান। উপজেলা সহকারী প্রকৌশলী আরিফ শাহরিয়ার, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা সহ সভাপতি কামরুজ্জামান (কামরুল)  সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব।

পরে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করে শেখান। এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত