ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিবিরের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে ছাত্রশিবিরের অব্যাহত মব সন্ত্রাস, নৈরাজ্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার ইসলামগঞ্জ বাজারে নোয়ান্নই ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মিছিলটি ইসলামগঞ্জ দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিক পর্যন্ত গিয়ে পুনরায় বাজারের জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সহ সভাপতি  তারেক রহমান খাঁন, সহসভাপতি শেখ ইমাম, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ নাছির উদ্দীন, ইব্রাহিম খলিল হৃদয়, সাধারণ সম্পাদক প্রার্থী আরাফাত হোসেন ছামিম ও মুশফিক ওয়াছি'সহ ইউনিয়ন ছাত্রদল ও দাদপুর ইউনিয়ন ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী নেতাকর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, সহিংসতা ও মব সংস্কৃতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্রশিবির পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, যা শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। 

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রশিবির যদি তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য বন্ধ না করে, তাহলে ছাত্রদল রাজপথে থেকেই তা প্রতিহত করবে। একই সঙ্গে তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শিবিরের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত