সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান ও কলমবিরতি পালন করা হয়।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০২৬’-এর খসড়ায় কর্ম-অধিক্ষেত্র পুনর্বিন্যাস এবং এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে। দীর্ঘদিনের কর্মএলাকা সংকুচিত হলে অনেকেরই জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে।
তাঁরা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সীমিত নিবন্ধন ফি থেকে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করা হলে তাঁদের জীবন-জীবিকায় আরও অনিশ্চয়তা তৈরি হবে।
বক্তারা স্পষ্ট করে বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও জীবিকার নিরাপত্তা উপেক্ষা করে কোনো বিধিমালা চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
.png)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন