ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রাবিতে যাচ্ছে কুবি দল ‎

‎আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফুটবল দল। টুর্নামেন্টে অংশগ্রহণের আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের খেলোয়াড় ও ক্রীড়া কমিটির সদস্যরা।

‎

‎শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

‎

‎সাক্ষাৎকালে উপাচার্য খেলোয়াড়দের প্রস্তুতির খোঁজখবর নেন। পাশাপাশি টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জনের জন্য তাঁদের দিকনির্দেশনা ও শুভকামনা জানান।

‎

‎এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের দল দীর্ঘ সময় ধরে নিয়মিত ও কঠোর অনুশীলন করেছে। খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ও দলগত সমন্বয় এখন বেশ ভালো অবস্থায় আছে। আশা করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে তারা নিজেদের সেরা খেলাটা উপহার দেবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে।’

‎

‎উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‎আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রাবিতে যাচ্ছে কুবি দল ‎

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

‎আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফুটবল দল। টুর্নামেন্টে অংশগ্রহণের আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের খেলোয়াড় ও ক্রীড়া কমিটির সদস্যরা।

‎

‎শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

‎

‎সাক্ষাৎকালে উপাচার্য খেলোয়াড়দের প্রস্তুতির খোঁজখবর নেন। পাশাপাশি টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জনের জন্য তাঁদের দিকনির্দেশনা ও শুভকামনা জানান।

‎

‎এ বিষয়ে ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের দল দীর্ঘ সময় ধরে নিয়মিত ও কঠোর অনুশীলন করেছে। খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ও দলগত সমন্বয় এখন বেশ ভালো অবস্থায় আছে। আশা করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে তারা নিজেদের সেরা খেলাটা উপহার দেবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে।’

‎

‎উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত