ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি

আসন্ন যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও জাতীয় অ্যাথলেটিক্স কোচ মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি। আন্তর্জাতিক এই ক্রীড়া আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী ৩ নভেম্বর সেনেগালের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

আগামী ৪ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিক গেমস। এ প্রতিযোগিতায় বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার হিসেবে তাঁর মনোনয়ন দেশের ক্রীড়াঙ্গন ও যবিপ্রবি পরিবারের জন্য গর্বের বিষয়।

এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালনের সুযোগ পেয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি। পাশাপাশি যবিপ্রবির উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা, উৎসাহ ও অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করে কাফি বলেন, “যুব অলিম্পিক গেমসের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের উৎসাহ, দোয়া ও সহযোগিতা আমাকে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মান ও সুনাম তুলে ধরতে অনুপ্রাণিত করছে।”

উল্লেখ্য, মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি দীর্ঘদিন ধরে দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা আসন্ন যুব অলিম্পিকে দেশের তরুণ অ্যাথলেটদের সাফল্য অর্জনে সহায়ক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে তাঁর এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও যবিপ্রবির সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০১ নভেম্বর ২০২৬

যুব অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত