ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রংপুরে যাত্রা শুরু করল আইল্যান্ড একাডেমি

ছবি: সংগৃহীত

জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও জাপানিজ ভাষা শেখার সুযোগ নিয়ে রংপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইল্যান্ড একাডেমি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহীদ আবু সাঈদ চত্বর (পার্কের মোড়) এলাকায় কাওছার একাডেমি ভবনের নিচতলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণের পাশাপাশি স্টাডি ইন জাপান, ওয়ার্ক অপরচুনিটিজ, জেএলপিটি/ন্যাট প্রস্তুতি এবং জাপানে যাওয়ার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

এই বিষয়ে আইল্যান্ড একাডেমি রংপুর শাখার পরিচালক মনির উদ্দিন বলেন, এর আগে  ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ভোলা, বরিশালে  আইল্যান্ড একাডেমির শাখা স্থাপন করেছে।  আমরা রংপুরে শুরু করার কারণ হচ্ছে,  জাপানে যাওয়ার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রংপুরে ওভাবে এখনও শুরু হয়নি। যারা শুরু করেছে, তারা শিক্ষার্থীদের কাছে ততটা রেসপন্স পাচ্ছে না। আমরা চিন্তা করেছি, যেহেতু এই সেক্টরে শিক্ষার্থীদের ভয় থাকে, তারা অনেকসময় প্রতারণার শিকার হয়। আমরা সেই জায়গা থেকে মূলত রংপুরে আইল্যান্ড একাডেমির একটা ব্রাঞ্চ আজকে চালু করলাম।

সহকারী পরিচালক এখানে আমরা মূলত ভাষা শিক্ষা থেকে শুরু করে জাপানে যাওয়ার পরেও যে প্রসেসগুলো আছে, আমরা সব সাপোর্ট দিয়ে থাকি। বিশেষ করে সেখানে উচ্চশিক্ষা এবং জবের ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি। বিশেষ করে যারা অনার্স পড়ছেন বা শেষ করেছেন, মাস্টার্স, এমফিল বা পিএইচডির জন্য জাপানে যেতে চান, তাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব লজিস্টিক সাপোর্ট দিতে চেষ্টা করি।

তিনি আরো বলেন, জাপানে কর্মসংস্থানের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক নিয়ে যায়। তো এই জায়গা থেকে বেশ কিছু সেক্টর রয়েছে, যেগুলোতে প্রতি বছরে প্রায় অনেক লোক বাংলাদেশ থেকে যায় আমরা চাচ্ছি আমাদের প্রদেয় যে সম্ভাবনা রয়েছে, যে জনশক্তিগুলো রয়েছে, এগুলোকে জনসম্পদে পরিণত করার জন্য ভাষা শিক্ষা থেকে শুরু করে জাপানে নিয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রসেস—ভাষা শেখা, ভিসা প্রসেসিং, যাওয়ার যে সিস্টেমগুলো—সবগুলো বিষয়ে সাপোর্ট দিয়ে আমরা চাই আমাদের বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে যাত্রা শুরু করল আইল্যান্ড একাডেমি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত