ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হলেন বাকৃবির সাবেক শিক্ষার্থী

ছবি: অধ্যাপক ড. ইব্রাহিম শেহু জেগা

নাইজেরিয়ার আব্দুল্লাহি ফোডিও ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি,এলিরো(এএফইউএসটিএ) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) সাবেক পিএইচডি শিক্ষার্থী অধ্যাপক ড. ইব্রাহিম শেহু জেগা। বিষয়টি মঙ্গলবার(১৯ মে) ড. ইব্রাহিম তার এই সাফল্যের খবর বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল হককে জানান।

জানা যায় যে,ইব্রাহিম শেহু জেগা ২০১৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে সাবেক অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়ার তত্ত্বাবধানে পিএইচডি গবেষণায় ভর্তি হন। তার কো-সুপারভাইজার হিসেবে গবেষণা তত্ত্বাবধান করেন একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক। ২০১৮ সালে তিনি সফলতার সঙ্গে পিএইচডি সম্পন্ন করে নিজ দেশ নাইজেরিয়ায় ফিরে যান এবং তার কর্মস্থল উক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল বলেন, ড. ইব্রাহিমের সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি আমাকে বিষয়টি জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও অন্যান্য উচ্চশিক্ষার জন্য বহু বিদেশি শিক্ষার্থী নিয়মিত যোগাযোগ করে থাকে। তবে বিদেশি শিক্ষার্থীদের গবেষণা তত্ত্বাবধান ও মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্কলারশিপ এবং গবেষণা খাতে পর্যাপ্ত অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায়, অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, যার ফলে বিদেশি শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা গ্রহণের আরও বিস্তৃত সুযোগ পাবে। এতে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক প্রভাব ও আন্তর্জাতিক সুনাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিশ্বব্যাপী আরও সুপ্রতিষ্ঠিত হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিশ্ববিদ্যালয় নাইজেরিয়া বাকৃবি উপ-উপাচার্য সাবেক শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হলেন বাকৃবির সাবেক শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

নাইজেরিয়ার আব্দুল্লাহি ফোডিও ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি,এলিরো(এএফইউএসটিএ) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) সাবেক পিএইচডি শিক্ষার্থী অধ্যাপক ড. ইব্রাহিম শেহু জেগা। বিষয়টি মঙ্গলবার(১৯ মে) ড. ইব্রাহিম তার এই সাফল্যের খবর বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল হককে জানান।

জানা যায় যে,ইব্রাহিম শেহু জেগা ২০১৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে সাবেক অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়ার তত্ত্বাবধানে পিএইচডি গবেষণায় ভর্তি হন। তার কো-সুপারভাইজার হিসেবে গবেষণা তত্ত্বাবধান করেন একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক। ২০১৮ সালে তিনি সফলতার সঙ্গে পিএইচডি সম্পন্ন করে নিজ দেশ নাইজেরিয়ায় ফিরে যান এবং তার কর্মস্থল উক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল বলেন, ড. ইব্রাহিমের সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি আমাকে বিষয়টি জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও অন্যান্য উচ্চশিক্ষার জন্য বহু বিদেশি শিক্ষার্থী নিয়মিত যোগাযোগ করে থাকে। তবে বিদেশি শিক্ষার্থীদের গবেষণা তত্ত্বাবধান ও মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্কলারশিপ এবং গবেষণা খাতে পর্যাপ্ত অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায়, অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, যার ফলে বিদেশি শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা গ্রহণের আরও বিস্তৃত সুযোগ পাবে। এতে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক প্রভাব ও আন্তর্জাতিক সুনাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিশ্বব্যাপী আরও সুপ্রতিষ্ঠিত হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত