জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন লিখেছেন, "আলহামদুলিল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি ও জবি চ্যান্সেলর কর্তৃক পূর্ব প্রদত্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ইং তারিখেই অনুষ্ঠিত হবে। এবার পুরোদমে প্রস্তুতি নেওয়ার পালা। সবার সহযোগিতা চাই।"
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জবির দ্বিতীয় সমাবর্তন আয়োজনকে ঘিরে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে। সমাবর্তনের তারিখ ঘোষণা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।
উপাচার্যের ঘোষণার পর এখন সমাবর্তন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানের স্থান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন, পোশাক, অনুষ্ঠানসূচি, ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সমাবর্তন একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্মরণীয় আয়োজন। আশা করি, আমরা একটি সুন্দর সমাবর্তন পেতে যাচ্ছি।
.png)
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন