ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বান্দরবানের থানচি উপজেলার জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  ২৩ এপ্রিল সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ- আল -ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কানন সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনা মিত্র চাকমা, মেডিকেল অফিসার ডা. নাইম বিন শাহজাহান এবং মেডিকেল অফিসার ডা. হাসিবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি করা। পাহাড়ি দুর্গম এলাকায় পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

থানার অফিসার ইনচার্জ  কানন সরকার বলেন, “সুস্থ জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। পরিবার থেকে শিশুদের সুষম খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে এবং অপুষ্টির লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে পুষ্টি বিষয়ক পরামর্শ, আয়রন-ফলিক এসিড সেবন, শিশুদের বৃদ্ধির নিয়মিত পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি চলমান থাকবে।

অন্যান্য বক্তারা বলেন, পুষ্টি কেবল খাদ্য গ্রহণের বিষয় নয়, বরং সঠিক খাদ্যাভ্যাস, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে এটি গভীরভাবে সম্পর্কিত। গর্ভবতী মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টি বিষয়ক লিফলেট বিতরণ করা হয়

এএমএন/ধ্রুবকন্ঠ

বিষয় : বান্দরবান আয়োজন আয়োজন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

থানচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  ২৩ এপ্রিল সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ- আল -ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কানন সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনা মিত্র চাকমা, মেডিকেল অফিসার ডা. নাইম বিন শাহজাহান এবং মেডিকেল অফিসার ডা. হাসিবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি করা। পাহাড়ি দুর্গম এলাকায় পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

থানার অফিসার ইনচার্জ  কানন সরকার বলেন, “সুস্থ জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। পরিবার থেকে শিশুদের সুষম খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে এবং অপুষ্টির লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে পুষ্টি বিষয়ক পরামর্শ, আয়রন-ফলিক এসিড সেবন, শিশুদের বৃদ্ধির নিয়মিত পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি চলমান থাকবে।

অন্যান্য বক্তারা বলেন, পুষ্টি কেবল খাদ্য গ্রহণের বিষয় নয়, বরং সঠিক খাদ্যাভ্যাস, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে এটি গভীরভাবে সম্পর্কিত। গর্ভবতী মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টি বিষয়ক লিফলেট বিতরণ করা হয়

এএমএন/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত