পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগ এবং ঢাকা বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় গ্যালারি ২ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর সভাপতিত্ব সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম আব্দুল আলীম। এসময় কবি মাহমুদা খাতুন সিদ্দিকার জীবন ও সাহিত্যকর্মের ওপর প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাঃ তানভীর হায়দার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব জোবায়ের আব্দুল্লাহ।
প্রবন্ধের ওপর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গিয়াস শামীম। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ রুহুল আমীন এবং ঢাকা বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা জনাব মামুন সিদ্দিকী।
বক্তাগণ বাংলা সাহিত্যে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার অবদান এবং তাঁর সাহিত্য দর্শনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
.png)
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন