ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিবিরের বিরুদ্ধে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের ঘটনা নিয়ে ‘নাটক সাজানো’, অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী নির্যাতনের মতো অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ ১৪ই জুন ২০২৬, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তৃতীয় একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ,সহ-সভাপতি রুপক আহমেদ, আশরাফুল ইসলাম রিয়ান,জামিল, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু,যুগ্ম সাধারণ সম্পাদক আবির এবং সাংগঠনিক সম্পাদক রিমন মিয়াসহ  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, অতীতেও সংগঠনটি গুমের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এ ধরনের প্রচারণার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এবং সহাবস্থানের সুযোগ সৃষ্টি হলেও ছাত্রশিবিরের ধারাবাহিক প্রচারণা সেই পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বিভ্রান্তি ও কাদা ছোড়াছুড়ির রাজনীতির পরিবর্তে পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে বক্তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৫ জুন ২০২৬

শিবিরের বিরুদ্ধে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত