ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টাঙ্গাইলে র‌্যাবের মাদকবিরোধী অভিযান: ৫০ বোতল ফায়ারডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‌্যাব-১৪ এর মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফায়ারডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল সোমবার (১৬ জুন) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৫৪) এবং মো. নূরুজ্জামান শেখ (৬৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, টেপিবাড়ী ‘স’ মিলের বিপরীতে পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাঁশের তৈরি একটি খাঁচির ভেতর থেকে ৫০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফায়ারডিল সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৭ জুন ২০২৬

টাঙ্গাইলে র‌্যাবের মাদকবিরোধী অভিযান: ৫০ বোতল ফায়ারডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলে র‌্যাব-১৪ এর মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফায়ারডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল সোমবার (১৬ জুন) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৫৪) এবং মো. নূরুজ্জামান শেখ (৬৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, টেপিবাড়ী ‘স’ মিলের বিপরীতে পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাঁশের তৈরি একটি খাঁচির ভেতর থেকে ৫০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফায়ারডিল সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত