ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাভাবিপ্রবিতে ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাস

মাভাবিপ্রবিতে ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাস

 বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের নাটকীয় জয়কে ঘিরে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে বড় পর্দায় খেলা উপভোগ করতে হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের এলাকার ফুটবলপ্রেমীরা একত্রিত হন। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

রুদ্ধশ্বাস লড়াই শেষে ব্রাজিল ২-১ গোলে জাপানকে পরাজিত করে পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করলে সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উল্লাসে ফেটে পড়েন।

খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসে পুরো ম্যাচ উপভোগ করেন এবং খেলার আনন্দ ভাগাভাগি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ গণ-খেলা উপভোগের অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ফুটবলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও উন্মাদনারই বহিঃপ্রকাশ ঘটায়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাভাবিপ্রবিতে ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

 বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের নাটকীয় জয়কে ঘিরে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে বড় পর্দায় খেলা উপভোগ করতে হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের এলাকার ফুটবলপ্রেমীরা একত্রিত হন। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

রুদ্ধশ্বাস লড়াই শেষে ব্রাজিল ২-১ গোলে জাপানকে পরাজিত করে পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করলে সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উল্লাসে ফেটে পড়েন।

খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসে পুরো ম্যাচ উপভোগ করেন এবং খেলার আনন্দ ভাগাভাগি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ গণ-খেলা উপভোগের অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ফুটবলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও উন্মাদনারই বহিঃপ্রকাশ ঘটায়।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত