ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিসিকের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী কর্মসূচি কর্মশালা আয়োজিত হয়। 

আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, 'উদ্যোক্তা ও উন্নয়ন' শীর্ষক পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা দলগতভাবে তাদের নিজস্ব বিজনেস আইডিয়া উপস্থাপন করেন। প্রশিক্ষণ চলাকালীন বিসিক কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়েছে। পুরষ্কার বিজয়ী প্রশিক্ষনার্থীরা হলেন আফরিনা আক্তার শ্রাবণী, সাদিয়া আক্তার ও মাহবুবা হায়দার। এছাড়াও অংশগ্রহণকারী ৩০জন প্রশিক্ষণার্থীকে সনদ পত্র প্রদান করা হয়।

বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহকারী অনুষদ সদস্য মো. আশিকুর রহমান জয়ের সঞ্চালনায় এবং বিটিআই এর অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মাধ্যমে যুক্ত ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। এছাড়া কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, কৃষি ব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস) পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হক, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান অনুষদ সদস্য ও কোর্স পরিচালক মো. মনিরুল ইসলাম, সহযোগী অনুষদ সদস্য ও কোর্স সমন্বয়কারী মো. কামরুল আহসানসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,'দেশের জন্য তোমাদের আরও অনেক কিছু করার সুযোগ আছে। উদ্যোক্তা হওয়ার এই প্রশিক্ষণ শেষে যদি তোমরা ৫ জনের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করতে পারো সেটাও অনেক বড় সাফল্য। ঝুঁকি, প্রতিবন্ধকতা থাকবেই। কিন্তু এই বয়সটাই ঝুঁকি নেওয়ার। যতোদিন আমি আছি তোমাদের সর্বাত্নক সাহায্য করবো। এই প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা না হলেও এই অর্জিত জ্ঞান শেষ হয়ে যাবে না। ভবিষ্যতে এই প্রশিক্ষণ তোমাদের কোনো না কোনো পর্যায়ে অবশ্যই কাজে লাগবে।'

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, 'শিক্ষার্থীরা পাস করার সাথে সাথে বিসিএস বা চাকরির জন্য ছুটবেন না। তরুণ, তরুণীদের জন্য অবশ্যই নতুন সুযোগ থাকতে পারে। আমরা সুযোগ ও সামর্থ্যের সঠিক ব্যবহার এবং নিজের জীবনে সাফল্যের পাশাপাশি, যেন অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি । আজকের বাংলাদেশের মানুষের মধ্যে খাদ্যের অনেক পরিবর্তন হয়েছে। নানান প্রকার ফল, সবজি,চাল ইত্যাদির জন্য কৃষি, ভেটেরিনারি, মৎস্যবিজ্ঞান যে সেক্টরই হোক এক্ষেত্রে বাকৃবির অনেক অবদান রয়েছে।'

তিনি আরও বলেন, 'এটি প্রাথমিক প্রশিক্ষণ ছিল। আগে উদোক্তা উন্নয়নের প্রশিক্ষণগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে করা হতো না। বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয়েও প্রাথমিক ধারণা দেওয়ার এজন্য এই প্রশিক্ষণ শুরু করেছি। এই প্রশিক্ষণে আমরা অনেক ভালো সাড়া পেয়েছি। সেজন্য পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়েই আমরা আরেকটি প্রশিক্ষণ পরিচালনা করবো।'

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিসিকের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত