টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এ জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ফুটবল ম্যাচ উপভোগ করতে হাজারো শিক্ষার্থী ও দর্শকের সমাগম হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়। খেলা শুরুর আগ থেকেই বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকেন। ম্যাচ চলাকালে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
খেলা উপভোগ করতে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসে ম্যাচ উপভোগ করেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ খেলা প্রদর্শনীকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।
ম্যাচ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং রাতভর ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
.png)
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন