ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সমস্যার সমাধানে মতবিনিময় সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সকল সমস্যার সমাধানে হল প্রশাসন ও  শিক্ষার্থীদের মধ্যকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ২৫ জুন) রাত ৯ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের মিটিং রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হলের আবাসিক শিক্ষার্থীরা ডাইনিংয়ে খাবারের সমস্যা, ওয়াশরুম অপরিচ্ছন্নতা, রিডিং রুম সম্প্রসারণ, বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব প্রতিষ্ঠা ও সুপেয় পানি সংকটের অভিযোগ তোলেন।

হলের আবাসিক শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির বলেন, ‘মতবিনিময় সভায় যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবায়ন করা কিছুটা জটিল হতে পারে।  তবে হলের সিস্টেমটা পরিবর্তন করলে সমস্যাগুলোর সামাধান হয়ে যাবে।’

মতবিনিময় সভায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. জনি আলম বলেন, ‘আমাদের হল প্রশাসনের লক্ষ্য হচ্ছে  শিক্ষার্থীদের আবাসিক সমস্যাগুলো সমাধান করে মৌলিক সুবিধা নিশ্চিত করা। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের দেওয়া দাবি ও পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।’

তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে সমস্যাগুলো সমাধান করে আবাসিক শিক্ষার্থীদের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে।’

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ২৬ জুন ২০২৬

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সমস্যার সমাধানে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সকল সমস্যার সমাধানে হল প্রশাসন ও  শিক্ষার্থীদের মধ্যকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ২৫ জুন) রাত ৯ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের মিটিং রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হলের আবাসিক শিক্ষার্থীরা ডাইনিংয়ে খাবারের সমস্যা, ওয়াশরুম অপরিচ্ছন্নতা, রিডিং রুম সম্প্রসারণ, বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব প্রতিষ্ঠা ও সুপেয় পানি সংকটের অভিযোগ তোলেন।

হলের আবাসিক শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির বলেন, ‘মতবিনিময় সভায় যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবায়ন করা কিছুটা জটিল হতে পারে।  তবে হলের সিস্টেমটা পরিবর্তন করলে সমস্যাগুলোর সামাধান হয়ে যাবে।’

মতবিনিময় সভায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. জনি আলম বলেন, ‘আমাদের হল প্রশাসনের লক্ষ্য হচ্ছে  শিক্ষার্থীদের আবাসিক সমস্যাগুলো সমাধান করে মৌলিক সুবিধা নিশ্চিত করা। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের দেওয়া দাবি ও পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।’

তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে সমস্যাগুলো সমাধান করে আবাসিক শিক্ষার্থীদের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে।’

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত