ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কেন্দ্রঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মুহাইমিন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন,' প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে আসছে। তার ওই ধারাবাহিকতায় ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। '

তিনি আরও বলেন, 'আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সবুজায়ন করা এবং নাগরিক সমাজে সচেতনতা বৃদ্ধি করা।  জলবায়ুর প্রভাব থেকে মুক্ত হতে হলে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই।  তাছাড়া সারাদেশব্যাপী যে পরিমানে গাছ নিধন করা হয় তার বিপরীতে তত পরিমান গাছ রোপন করা হয় না।  আমাদের এই কর্মসূচীর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদেরও গাছ রোপনে উদ্বুদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন রকম ফলজ, বনজ ঔষধি চারা রোপন করা ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।'

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কুবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত