২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল সমর্থক দল।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজিত এ খেলাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকেরা নিজ নিজ দলের জার্সি ও পতাকা নিয়ে মাঠে উপস্থিত হয়ে খেলায় ভিন্নমাত্রা যোগ করেন।
জানা যায়, ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা পিছিয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থক দল। ব্রাজিল সমর্থক দলের ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে আর্জেন্টিনা দল। আক্রমণভাগে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
অন্যদিকে, ব্রাজিল সমর্থক দল আক্রমণাত্মক কৌশলে একের পর এক গোলের সুযোগ সৃষ্টি করে তিনটি গোল আদায় করে নেয়। আর্জেন্টিনা সমর্থক দল একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি। নাটকীয় লড়াই শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থক দল।
কুবি শাখ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ,'একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেবল ইট-পাথরের দেয়াল নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন বোনার এবং মেধা বিকাশের পবিত্র স্থান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সম্ভাবনাময় বিদ্যাপীঠকে আরও সুন্দর, নিরাপদ এবং আধুনিক ক্যাম্পাস হিসেবে বিনির্মাণে ছাত্রদলের মতো একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক অধিকার সহ শারীরিক মানসিক বিকাশ গঠনে সহায়তা করা,এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গঠনে অঙ্গীকারবদ্ধ।'
.png)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন