ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বন্ধুর বাইক ধার নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ইয়াসিনের

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুর মোটরসাইকেল ধার নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে। ইয়াসিন পেশায় অটোরিকশাচালক ছিলেন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা গাংকুলপাড়া মদিনাতুল উলুম কওমি মাদরাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ইয়াসিন দুপুরে এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল ধার নিয়ে ঘুরতে বের হন। নিজ এলাকা থেকে দ্রুতগতিতে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে আচমিতা গাংকুলপাড়া মদিনাতুল উলুম কওমি মাদরাসাসংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এলোপাতাড়ি ঘুরতে থাকে। একপর্যায়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা অনুযায়ী, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় যান্ত্রিক ত্রুটি বা হ্যান্ডেল লক হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদ জানান, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বাইক ইয়াসিন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বন্ধুর বাইক ধার নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ইয়াসিনের

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুর মোটরসাইকেল ধার নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে। ইয়াসিন পেশায় অটোরিকশাচালক ছিলেন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা গাংকুলপাড়া মদিনাতুল উলুম কওমি মাদরাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ইয়াসিন দুপুরে এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল ধার নিয়ে ঘুরতে বের হন। নিজ এলাকা থেকে দ্রুতগতিতে কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে আচমিতা গাংকুলপাড়া মদিনাতুল উলুম কওমি মাদরাসাসংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এলোপাতাড়ি ঘুরতে থাকে। একপর্যায়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা অনুযায়ী, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় যান্ত্রিক ত্রুটি বা হ্যান্ডেল লক হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ বি এম মেহেদী মাসুদ জানান, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত