ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সত্যের সন্ধানে সচেষ্ট দৈনিক আজাদ বাণী পত্রিকার উদ্দ্যোগে ৪ এপ্রিল ২০২৬, শনিবার বিকাল ৫ টায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদ হলে গোল টেবিল বৈঠকে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্বে দৈনিক আজাদ বাণী’র প্রকাশক ও সম্পাদক লায়ন এইচ এম ইব্রাহিম ভৃইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সৈয়দ দিদার বখত, প্রধান আলোচক সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রেজাবুদ্দৌলা চৌধুরী। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এইচ এম মনিরুজ্জামান। নিচিচা চেয়ারম্যান যুবরাজ খান। ব্রেন্ড এন্ড লাইফ হাসপাতালের পরিচালক মোঃ ফখরুল ইসলাম, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সচিব কবি মহিবুর রহমান চৌধুরী, মানবাধিকার ব্যক্তিত্ব মনিরুল ইসলাম মনির প্রমুখ।

মহিবুর রহমান চৌধুরী বলেন,  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণ মাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।   ভালো, যোগ্য ব্যক্তি কে সংবাদ পরিবেশনে নিয়োগ করার আহবান জানাই। সাংবাদিকদের কলমের মাধ্যমে একটি দেশ ও একটি সমাজ অনেক ক্ষেত্রে আলোকিত হয়। শিক্ষকদের উদ্দেশ্যে আরোও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন যাবত পদোন্নতি বঞ্চিত, শিক্ষকরা যে বেতন পান তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশ সরকার শিক্ষকদের কল্যাণে একটি সম্মানজনক বেতন কাঠামো করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। বেশিরভাগ শিক্ষক ঋণগ্রস্থ। তিনি শিক্ষকদের কল্যাণে একটি কল্যাণ ট্রাস্ট গঠন করে এই ঋণের বোঝা থেকে রক্ষা করার অনুরোধ জানাচ্ছি। আর বেশিরভাগ মহিলা শিক্ষক অনেক দূর দূরান্তে শিক্ষকতা করছেন, বদলী নীতিমালা সহজ করে মহিলা শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার জন্য আহবান জানাচ্ছি।

এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম এর প্রতি বেশি গুরুত্ব আরোপ করেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত