দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে
নির্বাচনের জন্য ১১ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির
(এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। মনোনয়ন দেওয়ায় ১১ দলীয় জোটের প্রতি
তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেয়ে নিজেকে পরীক্ষিত ব্যক্তি হিসেবে দাবি করেন অলি আহমদ। তিনি বলেন, ‘আমি জাতির সঙ্গে বেঈমানি করব না।’
আজ রবিবার (০৯ আগস্ট) দুপুরে ১১ দলীয় জোটের বৈঠক শেষে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেন জোটের শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়ে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘আমি বাংলাদেশের জনগণ ও ১১ দলের সবার প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি মুক্তিযোদ্ধা হিসেবে একজন পরীক্ষিত লোক এবং আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সুন্দরভাবে জীবন যাপন করছি। এ জন্য সবাই আমাকে মনোনীত করেছেন।’
তিনি বলেন, ‘আমি আমাদের জায়গা
থেকে এ জাতির সঙ্গে বেঈমানি করব না। হারব বা জিতব সেটি প্রশ্ন নয়—জনগণের স্বার্থ রক্ষার
জন্য এবং মানুষের জন্য যেটা ভালো, সেটার জন্য সব সময় কাজ করব। সে জন্য আজ একসঙ্গে হয়েছি
এবং সবাই আমার নাম প্রস্তাব করেছে।’
ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান
বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করব। সব ক্ষেত্রে
রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত। আমরা চাই, বাংলাদেশে গণতন্ত্রের গতি ও সুস্থধারা ফিরে আসুক।’
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদে
ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা
করা হয়েছে। আমরা আশা করেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুনভাবে রাষ্ট্রপতি
নির্বাচিত করতে পারব। কিন্তু সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে।’
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : মুক্তিযোদ্ধা পরীক্ষিত অলি আহমদ
.png)
রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন