ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়াপরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়াপরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার): আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন। এই মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমন্বিত যুদ্ধপ্রস্তুতি প্রদর্শিত হয়।

মহড়ায় সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান ও স্পেশাল ফোর্সের বিশেষায়িত অপারেশনাল সক্ষমতা, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণ পরিচালনার সক্ষমতা তুলে ধরা হয়। পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং বহুমাত্রিক নিরাপত্তা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা প্রদর্শিত হয়। এ সময় তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দুঃসাহসিক কৌশল, নিখুঁত সমন্বয়, গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং জটিল পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা বিশেষভাবে প্রতিফলিত হয়। এছাড়া একই দিনে সেনাবাহিনী কর্তৃক দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামাদির প্রদর্শনী এবং UAV/Drone-এর পরীক্ষামূলক উড্ডয়ন ও লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়া পরিচালিত হয়।

মহড়া শেষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের প্রদর্শিত দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রকৃতি ও ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের যৌথ মহড়া তিন বাহিনীর পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের কথা উল্লেখ করেন এবং বাহিনীগুলোর আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন ও সদস্যদের কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, বসতিপূর্ন এলাকায় জনগনের দূর্ভোগ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রতি বছর স্বর্ণদ্বীপ-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। পাশাপাশি, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নেও এই দ্বীপে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়াপরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত