ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে জবিতে র‍্যালি ও সমাবেশ

দেশের বিভিন্ন প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ‘নৈরাজ্যকে না’ শিরোনামে র‍্যালি ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবার।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জড়ো হন। এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের উদ্বোধনের মধ্য দিয়ে একটি বিক্ষোভ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের মূল ফটক পেরিয়ে আদালতপাড়ার সড়ক হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ‘বিপ্লব-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’, ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘নৈরাজ্যকে না বলি, সবাই মিলে দেশ গড়ি’, ‘নৈরাজ্যের দিন শেষ, গড়ব মোরা বাংলাদেশ’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-সহ নানা স্লোগানে মুখর করে তোলেন।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল কর্মকর্তা-কর্মচারীদের কথিত অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। অন্যদিকে, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান জাতীয় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি তোলে জকসু।

জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্ত ঝরানো আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাস, লুটতরাজ, ভাঙচুর ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িয়েছে।” সংগঠনটিকে ‘কুখ্যাত সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী ঘোষণার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, “আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবারও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ কার্যকর করতে হবে। অন্যথায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা কঠিন হবে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পরও জাতি হিসেবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের বিভেদ ভুলে দেশের স্বাধীনতা রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, “সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হানাহানি ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এভাবে নৈরাজ্য চলতে থাকলে জাতির কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না। অতীতে যারা অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ থাকলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না এবং কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে গঠনমূলক কাজে ঐক্যবদ্ধ হতে হবে।”

কর্মসূচিতে সংহতি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূইয়া, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি অধ্যাপক আজম খান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান এবং কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এই নৈরাজ্যবিরোধী কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে জবিতে র‍্যালি ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত