ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টাঙ্গাইল ক্লাবের সংবর্ধনায় প্রধান অতিথি মাভাবিপ্রবি উপাচার্য

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)-এর চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক ও টাঙ্গাইল ক্লাবের আজীবন সদস্য জাকির হোসেনকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল ক্লাব।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল ক্লাবে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউসুফ খান। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল ক্লাবের সহসভাপতি নারায়ণ চন্দ্র বসাক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্ষুদ্রঋণ ও উন্নয়ন খাতে জাকির হোসেনের দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্ব ও অবদান প্রশংসনীয়। এফএনবির চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়া তাঁর নেতৃত্বের প্রতি সংশ্লিষ্ট মহলের আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। তাঁর নেতৃত্বে দেশের এনজিও খাত আরও গতিশীল ও জনকল্যাণমুখী হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২২ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল ক্লাবের সংবর্ধনায় প্রধান অতিথি মাভাবিপ্রবি উপাচার্য

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)-এর চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক ও টাঙ্গাইল ক্লাবের আজীবন সদস্য জাকির হোসেনকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল ক্লাব।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল ক্লাবে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউসুফ খান। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল ক্লাবের সহসভাপতি নারায়ণ চন্দ্র বসাক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্ষুদ্রঋণ ও উন্নয়ন খাতে জাকির হোসেনের দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্ব ও অবদান প্রশংসনীয়। এফএনবির চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়া তাঁর নেতৃত্বের প্রতি সংশ্লিষ্ট মহলের আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। তাঁর নেতৃত্বে দেশের এনজিও খাত আরও গতিশীল ও জনকল্যাণমুখী হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত