ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ

​দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ‘নৈরাজ্যকে না’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচি সফল করতে রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

​বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের শহিদ মিনার চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।

এরপর সকাল ১০টায় ক্যাম্পাস থেকে একটি নৈরাজ্যবিরোধী র‍্যালি বের হয়ে রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসবে। সবশেষে সকাল সাড়ে ১০টায় ভাষা শহিদ রফিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে

আজকের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “আমরা সামগ্রিকভাবে দেশব্যাপী এ নৈরাজ্য প্রতিরোধ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস আমাদের সবার দাবি। এই ছোট্ট দেশে সবাইকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই; কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।” নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

​সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপাচার্যের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “দেশকে নতুন করে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও গবেষণা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। নৈরাজ্য রুখে দিতে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে যা সব সময় ‘নৈরাজ্যকে না’ বলবে।”

​সভায় র‍্যালির শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​প্রস্তুতিমূলক এ সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক এবং কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

এছাড়া লালবাগ ডিভিশনের ট্রাফিক বিভাগের প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন, কর্মচারী সমিতি এবং সহায়ক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ অংশ নিয়ে কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত