ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে এসআরবি-৬-এর নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে খুলনা অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। পূজামণ্ডপে নজরদারি, টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোসহ নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে খুলনার ধর্মসভা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিজার আহমেদ।

তিনি জানান, খুলনা অঞ্চলের তিনটি জেলা ও মহানগরীতে মোট ৩ হাজার ৪৩৫টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাভিত্তিক ও উপজেলাভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে টহল দল পূজামণ্ডপ পরিদর্শন করছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৬। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে এসআরবি-৬-এর নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে খুলনা অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। পূজামণ্ডপে নজরদারি, টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোসহ নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে খুলনার ধর্মসভা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিজার আহমেদ।

তিনি জানান, খুলনা অঞ্চলের তিনটি জেলা ও মহানগরীতে মোট ৩ হাজার ৪৩৫টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাভিত্তিক ও উপজেলাভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে টহল দল পূজামণ্ডপ পরিদর্শন করছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৬। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত