ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গত ৬ মাসে কোনো দলীয়করণ ছাড়াই পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়, গত ছয় মাসে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত বৈঠকের শুরুতেই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে সংশ্লিষ্ট সবাইকে আরো কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদক নির্মূলে ইতিমধ্যে মোবাইল কোর্ট, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

এরপর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হয়।

বৈঠকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।

বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

একইসঙ্গে এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : পুলিশ নিয়োগ দলীয়করণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

গত ৬ মাসে কোনো দলীয়করণ ছাড়াই পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়, গত ছয় মাসে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত বৈঠকের শুরুতেই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে সংশ্লিষ্ট সবাইকে আরো কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদক নির্মূলে ইতিমধ্যে মোবাইল কোর্ট, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

এরপর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হয়।

বৈঠকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।

বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

একইসঙ্গে এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত